শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ুন কবীরবাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর (৬৮) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। কাল রোববার বাদ মাগরিব মরহুমের রাজধানীর বাসভবনে (২৬৮/২ কাঁঠালবাগান) কুলখানি হবে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।শামীম আহমেদ ভূঁইয়াজাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক তৈমুর রেজা শাহাজাদ ভূঁইয়ার বড় ভাই শামীম আহমেদ ভূঁইয়া গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেএসডির নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।