শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুদ্দিন খানজাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শমসপুর গ্রামের বাসিন্দা মো. নুরুদ্দিন খান (৬৬) গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। জাহাঙ্গীর মাদবর ঢাকার কামরাঙ্গীরচর সুলতানগঞ্জের বাসিন্দা জাহাঙ্গীর মাদবর (৫৮) গত শুক্রবার মাদবর বাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ জুমা মরহুমের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।