শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েছুর রহমানজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সিলেট জেলা শাখার জনসংযোগবিষয়ক সম্পাদক ওয়েছুর রহমান (৫০) গত শনিবার রাতে শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মরদেহ বিয়ানীবাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। বেলায়েত হোসেনসোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আবুল হোসেনের বাবা বেলায়েত হোসেন গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। বিজ্ঞপ্তি।আনোয়ারা বেগমফরিদপুরের আলফাডাঙ্গার বাসিন্দা আনোয়ারা বেগম (৬৫) গতকাল রোববার ফরিদপুরের আলফাডাঙ্গায় বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।