শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোন্দকার আবু হোসেন শ্রীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খোন্দকার আবু হোসেন (৬২) শ্রীপুরের খামারপাড়া গ্রামে নিজ বাড়িতে গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি। মনিরুল ইসলাম মিয়াফরিদপুরের মধুখালী উপজেলার আটপাড়া গ্রামের মনিরুল ইসলাম মিয়া (৪৪) গতকাল সোমবার সকালে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি। এম মজিবুর রহমানসোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা এম মজিবুর রহমান (৭২) গত শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক। এ কে এম সালেহ উদ্দীনচিকিৎসক এ কে এম সালেহ উদ্দীন (৯৩) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ মঙ্গলবার বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। শুক্রবার বাদ আসর মরহুমের গুলশানের বাসায় কুলখানি হবে। বিজ্ঞপ্তি।