শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল আজিজ পাবনা জেলা গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ গতকাল পাবনা জেলা শহরের নিজ বাসভবনে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।শামীম শাহরিয়ার খানপিরোজপুর জেলার কালিকাঠী গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুস সোবহান খানের ছোট ছেলে শামীম শাহরিয়ার খান (৩০) গতকাল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর কুলখানি ৯ ডিসেম্বর তাঁর পৈতৃক বাড়ি খান মঞ্জিল, কালিকাঠী, পিরোজপুরে বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। তাঁর কুলখানিতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজনের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।