শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খলিলুর রহমান চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ খলিলুর রহমান (৮৫) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। সুফিয়া আহেমদ কেব্ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার পারভেজের মা সুফিয়া আহেমদ (৮৫) ৫ ডিসেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।