শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনামতি সরকারবাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক কৈলাশ সরকারের মা সোনামতি সরকার (৮৫) গত শনিবার মাদারীপুরের রাজৈর উপজেলার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিজ্ঞপ্তি।ইউনুস আলীস্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) গাজীপুর জেলা শাখার সদস্য মো. ইউনুস আলী গতকাল রোববার দুপুরে নিজের সরকারি বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্বাচিপের নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।