শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দা আশরাফুন নেছাবাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর মা সৈয়দা আশরাফুন নেছা (৮৩) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশ মাইজভান্ডারী ফোরাম ও গণফ্রন্টের নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। মোহাম্মদ হারুনব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ হারুন (৬০) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর মরহুমের বাসভবন-৫৭/এ, রোড-৪, ধানমন্ডি ঢাকায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। সুরাইয়া হক চট্টগ্রাম নগরের পাথরঘাটা নজু মিয়া লেনের বাসিন্দা সুরাইয়া হক (৬৫) গতকাল বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা নজু মিয়া লেন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।