শোক
আবু ছিদ্দিকঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু ছিদ্দিক (৮২) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।রওশনারা বেগমজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঝিনাইদহ জেলা কমিটির সহসভাপতি এমদাদুল হক মুন্সীর স্ত্রী রওশনারা বেগম (৪৫) গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুস ছোবহানডাক বিভাগের সাবেক কর্মকর্তা আবদুস ছোবহান (৮৩) গত বুধবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলার নওয়াব কলোনির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কাল রোববার দুপুরে তাঁর নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি প্রথম আলোর সহসম্পাদক ইমাম হোসেন সাঈদের দাদা। নিজস্ব প্রতিবেদক।