শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল কাদের চৌধুরীজগন্নাথ বিশ্ব-বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অর্থনীতির অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী গতকাল শনিবার চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।হূদেরাগে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ফজলুল কাদের ২০০০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অবসর নেন। এর পর থেকে তিনি বেসরকারি ইউনিভার্সিটি অব ইফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সে পড়াতেন। বিজ্ঞপ্তি। আবদুন নূরসার্ক কৃষি তথ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম আবদুন নূর (৭৬) গত বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বাদ জোহর মরহুমের এলিফ্যান্ট রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।