শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইলুন্নাহার ভূঁইয়াসকালের খবর-এর সাংবাদিক আনিস আলমগীরের মা লাইলুন্নাহার ভূঁইয়া (৮৫) গত শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পক্ষাঘাতসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গতকাল বেলা ১১টায় জানাজা শেষে মিরসরাইয়ের হিঙ্গুলি গ্রামের তালতলা মসজিদসংলগ্ন পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ঢাকার চিটাগাং জার্নালিস্ট ফোরামের (সিজিএভি) পক্ষে সভাপতি অনুপ খাস্তগীর ও সাধারণ সম্পাদক মুজিব মাসুদ মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।