শোক
কে এ খালেকবিশিষ্ট চিকিত্সক ও সাবেক স্বাস্থ্যসচিব কে এ খালেক (৯৩) গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে ধানমন্ডি বায়তুল আমান মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। কে এ খালেক ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। তিনি চিকিত্সাশাস্ত্রের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন। বিজ্ঞপ্তি।আবদুল খালেক মিঞাঅতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের বাবা আবদুল খালেক মিঞা (৯০) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস হাইস্কুল মাঠে সকাল ১০টায় এবং বিলবিলাস মিঞাবাড়ির মসজিদ প্রাঙ্গণে দুপুর ১২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।আ. ফ. ম সামসুদ্দোহাসোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও জনতা ব্যাংকের সাবেক ডিজিএম আ. ফ. ম সামসুদ্দোহা (৫৮) গত ২০ আগস্ট ঢাকায় হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর কুলখানি আগামীকাল শুক্রবার বাদ আসর নিজ বাসভবনে (গ্রিন টাওয়ার, ৫৩ গ্রিন রোড, ঢাকা) অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল খালেকময়মনসিংহের ত্রিশাল থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও বিএনপির নেতা আবদুল খালেক (৫৮) গত ১৮ আগস্ট রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।মনোয়ারা ইসলামকুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহর মা মনোয়ারা ইসলাম (৭৯) গত মঙ্গলবার রাতে নগরের ঝাউতলার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে ছোটরা কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।এমরান আলীচাঁপাইনবাবগঞ্জ শহরের কামাল উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শহরের বালুগ্রাম মহল্লার বাসিন্দা এমরান আলী (৬৭) গত শনিবার ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরদিন রোববার রেহাইচর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।