শোক
শাহ আলম চৌধুরীএফসিএ শাহ আলম চৌধুরী (৭৬) গত ২০ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর ৭৩/৩, গ্রিন রোডে মরহুমের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি আমৃত্যু আইসিএবির একজন সক্রিয় সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।মুহম্মদ সিরাজ উদ্দীনউদ্ভিদ বিজ্ঞানী ড. মুহম্মদ সিরাজ উদ্দীন (৯৩) গত ১৯ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। জানাজা শেষে তাঁর লাশ বনানীর সেনানিবাস কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাতের জন্য আজ শুক্রবার বাদ আসর মরহুমের বড় মেয়ের বারিধারা ডিওএইচএসের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।শেখ আবদুর রহমান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ২৫ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমানের বাবা শেখ আবদুর রহমান (৯৬) গত বুধবার নাখালপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।