শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামসুল হকবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফেনী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সামসুল হক গত সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।মোসলেম আলী হাওলাদারবরিশালের বানারীপাড়া পৌরসভার কুন্দিহার এলাকার বাসিন্দা মোসলেম আলী হাওলাদার (৮৫) গত সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। উপজেলা ঈদগাহ ময়দান এবং এলতা গ্রামের মেছের মাঝি দরবেশের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় বানারীপাড়ার বিভিন্ন মসজিদে কাল শুক্রবার বাদ জুমা দোয়া ও মিলাদ হবে। প্রথম আলোর সহ-সম্পাদক মো. মনিরুল ইসলাম মরহুমের ছেলে। বরিশাল অফিস।