শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহাতাব চৌধুরী রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহাতাব চৌধুরী (৪২) গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে তাঁর লাশ নগরের হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়। তিনি রাজশাহীর দৈনিক সোনালী সংবাদ-এর প্রধান প্রতিবেদক। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।সিরাজুল ইসলামনোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহামঞ্চদপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোহামঞ্চদ সিরাজুল ইসলাম (৮০) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।সুলতান মাহমুদচট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী সুলতান মাহমুদ (৬৯) গতকাল শুক্রবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন) তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদে প্রথম দফা এবং দুপুরে গ্রামের বাড়ি রাউজানের নওয়াজিশপুরে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।সামাদ মণ্ডল ফরিদপুর সদরের সাদিপুর গ্রামের বাসিন্দা সামাদ মণ্ডল (৬৫) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ বায়তুল আমান কবরস্থানে দাফন করা হয়েছে। ফরিদপুর অফিস।