শোক
করিম চৌধুরী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রবীণ শিক্ষাবিদ এম করিম চৌধুরী (৯০) গত রোববার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গোলাপগঞ্জ এমসি একাডেমি মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।এ বি সিদ্দিকসাবেক গণপরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা ফ্লাইট লে. (অব.) এ বি সিদ্দিক (৮৩) গতকাল সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাঁর মরদেহ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া সরকারবাড়িতে নেওয়া হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি দেলোয়ার হোসেনবগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন (৬২) শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি