শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ টি এম নুরুল হোসেন প্রকৌশলী এ টি এম নুরুল হোসেন (৮৮) গত বুধবার রাতে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ ডেমরার রাজখালী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা এ টি এম শফিকুর রহমানের বাবা। বিজ্ঞপ্তি।সিরাজুল ইসলাম খানমাদারীপুর জেলা আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম খান (৬৫) গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ মাদারীপুরের চরমুগড়িয়ার খাগদী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।