প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত বংশীবাদক শিবনাথ দাস (৭৩) গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের পঞ্চবটী শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।