শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুবুর রহমান চৌধুরীসোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখার অপারেশন ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুর রহমান চৌধুরী গতকাল বুধবার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ব্যাংকের তরফ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।ডা. আমজাদ হোসেনবাংলাদেশ ঔষধ শিল্প সমিতির প্রবীণ সদস্য ও ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এম আমজাদ হোসেন (৮৮) মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। মো. ইদ্রিছঢাকার দক্ষিণ গোড়ানের বাসিন্দা মো. ইদ্রিছ (৭১) গতকাল বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রাতেই তাঁকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আলমনগর গ্রামে। তিনি ডাক বিভাগে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।আনোয়ারা রহমানবাংলাদেশ মহিলা সমিতির প্রবীণ সদস্য আনোয়ারা রহমান (৭১) গত ৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেলে মরহুমার বিদেহি আত্মার শান্তি কামনা করে ঢাকার নিউ বেইলি রোডে তাঁর নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুর রহীম ভূঁঞাসুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুর রহীম ভূঁঞা (৬৪) গত ৫ সেপ্টেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কাল শুক্রবার বাদ আসর তাঁর রামপুরার বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আপন মাহমুদতরুণ কবি ও সাংবাদিক আপন মাহমুদ (৩৬) আর নেই। তিনি গতকাল বুধবার সকালে হূদেরাগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়কে রেখে গেছেন। আপনের কাব্যগ্রন্থের নাম সকালের দাঁড়ি কমা। তিনি দৈনিক কালের কণ্ঠর জ্যেষ্ঠ সহসম্পাদক ছিলেন। এর আগে তিনি দৈনিক আজকের কাগজ এবং যায়যায়দিন-এ কাজ করেন। জানাজা শেষে গতকাল রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ইতলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।কবির আহমদচট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. কবির আহমদ গতকাল বুধবার সকালে চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ গরীবুল্লাহ শাহ (র.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, কবির আহমদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি ফজলুল কবির ও মহিলা পরিষদের চট্টগ্রাম জেলা সভানেত্রী লতিফা কবিরের বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।