শোক
সাইফুল্লাহ ওসমানফেনীর বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. সাইফুল্লাহ ওসমান (৫৪) গত মঙ্গলবার রাতে ফেনী শহরের কদলগাজী রোডের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে যান। বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সাইফুল্লাহ ওসমান প্রথম আলো বন্ধুসভার ফেনীর সহসভাপতি ফাতেমা বেগমের স্বামী। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ জয়নাল আবদীন, জেলা ক্রীড়া সংস্থা ও বন্ধুসভা শোক প্রকাশ করেছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।কৃষ্ণা দাসরাজধানীর সবুজবাগ থানা সর্বজনীন পূজা কমিটির সভাপতি চিত্তরঞ্জন দাসের মা কৃষ্ণা দাস (৭২) গত বুধবার ভোরে পরলোকগমন করেছেন। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিজ্ঞপ্তি।সফিয়া জামান মজুমদার সাবেক সচিব ও উপদেষ্টা আবু মোহাম্মদ আনিসুজ্জামানের স্ত্রী বেগম সফিয়া জামান মজুমদার (৭৪) গত বুধবার ম্যানিলায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমার জানাজা আগামী রোববার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। সোমবার বাদ মাগরিব বারিধারা ৯ নম্বর রোডের বারিধারা জামে মসজিদে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।বেগম রুমা মতিনভাষাসৈনিক এ বি এম আবদুল মতিনের স্ত্রী বেগম রুমা মতিন (লামিয়া বেগম) গত বুধবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসংগীত শিল্পী। আজ শুক্রবার বাদ আসর মরহুমার রূপনগরের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।