শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিময় বিশ্বাসবিশিষ্ট কবি ও সাংবাদিক শান্তিময় বিশ্বাস (৬৭) গত ১২ সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতালে পর-লোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে প্রোটন বিশ্বাস জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষক ও মেয়ে মৌটুসী বিশ্বাস আমেরিকা প্রবাসী। শান্তিময় বিশ্বাস দৈনিক সংবাদ, বাংলার বাণী, আজাদ, এপিএন ও ইউএনবিসহ বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কাজ করেন। দৈনিক সাতসকালের কথার ছিলেন নির্বাহী সম্পাদক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের বার্তা বিভাগে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।