শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোরশেদা খাতুনব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত জিতুউর রহমানের স্ত্রী খোরশেদা খাতুন (৯৮) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছেলেমেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর বিজেশ্বর জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।নূরুল ইসলামফুলকলি খেলাঘর আসরের অন্যতম প্রধান সংগঠক ও খেলাঘর কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি মো. নূরুল ইসলাম (৬০) গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার কুমিল্লার কালিয়াজুড়ি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কাল বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লার মোগটুলি বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।