শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুবকর খান ভাসানীমজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ছেলে আবুবকর খান ভাসানী গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ভাষাসৈনিক আব্দুল মতিন ও মহাসচিব শেখ রফিকুল ইসলাম শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।মোস্তফা কামালসান্তাহার পৌর বণিক সমিতির সহ-সভাপতি, নওগাঁ বণিক সমিতির পরিচালক এবং সান্তাহারের ঘো-ড়াঘাট এলাকার বাসিন্দা মোস্তফা কামাল (৪৫) গতকাল বুধবার ভোরে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি কিডনি, হূদেরাগ, ডায়াবেটিসসহ নানা সমস্যায় ভুগছিলেন। গতকাল বাদ আসর সান্তাহার পৌর ঈদগাহ মাঠে প্রথম এবং বাদ মাগরিব নওগাঁ নওজোয়ান মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ নওগাঁ সরকারি কবরস্থানে দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।ভুয়া মেজর আটকনীলফামারীর সৈয়দপুরে এক ভুয়া মেজর আটক হয়েছেন। মেজর পরিচয়ে শহরের একটি মুঠোফোন বিক্রয়কেন্দ্রে প্রতারণা করতে গিয়ে তিনি ধরা পড়েন। তাঁর নাম নুরন্নবী হক (৩৬)। নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের ছালিগ্রামে তাঁর বাড়ি। সৈয়দপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাগেরহাটের কচুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর এলাহী হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাহী উপজেলার আড়িয়ামর্দন গ্রামের মাহফুজার রহমানের ছেলে এবং কচুয়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সে ভান্ডারখোলা গ্রামে তার নানা করিম শিকদারের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে নানার চিংড়িঘেরে মাছ ধরার সময় জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। বাগেরহাট প্রতিনিধি।