শোক
মমতাজ বেগমরাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক নিয়ন্ত্রক মরহুম আফসার আলীর স্ত্রী মমতাজ বেগম (৫৮) গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার সকাল ১০টায় রাজশাহী শহরে জানাজা শেষে তাঁর লাশ মহীষ বাথান কবরস্থানে দাফন করা হবে। কাল সোমবার বাদ আসর রাজশাহীর নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মহানন্দ শিকদারবাগেরহাটের চিতলমারী উপজেলার চর বানিয়ারী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মহানন্দ বিশ্বাস (৬৭) গত শুক্রবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হয়। বাগেরহাট প্রতিনিধি।কামরুল মিজান ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও ইনকিলাব-এর জ্যেষ্ঠ প্রতিবেদক কামরুল মিজান (৪৮) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার জানাজা শেষে তাঁকে মানিকগঞ্জের সিংগাইরে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।