শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসমাইল মিয়াসাবেক যুগ্ম শ্রম পরিচালক মোহাম্মদ ইসমাইল মিয়া (৬০) গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।হাসিনা আক্তারপিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আফতাব উদ্দিন আহমেদের বড় মেয়ে এবং সাবেক সহকারী পুলিশ সুপার মরহুম লুৎফর রহমানের স্ত্রী হাসিনা আক্তার গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পিরোজপুর প্রতিনিধি।