শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্না রায়ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান স্বপ্না রায় (৬২) গত শুক্রবার ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি একমাত্র ছেলেকে রেখে গেছেন। তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত ভাইবোনেরা দেশে পৌঁছানোর পর তাঁর শেষকৃত্য হবে। তাঁর মৃত্যুতে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস ও প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাফেরদৌস জামানসাবেক সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস জামান গত শুক্রবার রাতে শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার চার দফা জানাজা শেষে শেরপুর উপজেলার ধনকুণ্ঠি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।আবদুর রউফঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামের বাসিন্দা মো. আবদুর রউফ (৮৪) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি বেক্সিমকো মিডিয়ার জেনারেল ম্যানেজার এবং পাক্ষিক আনন্দভুবন পত্রিকার প্রধান সম্পাদক মো. আলমগীর হোসেনের বাবা। বিজ্ঞপ্তি। মুনির হোসেন রাজনীতিবিদ ও প্রগতিশীল নেতা মো. মুনির হোসেন গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি পল্লবী-মিরপুরের অনেক সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।