শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের খাদেম ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও শিক্ষানুরাগী এস এ কাদের খাদেম (৯০) গতকাল মঙ্গলবার ভোরে শহরের মসজিদ পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ শাহ আলম ও সাবেক সাংসদ মুশফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।