শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরাইয়া বেগমডেল্টা জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া বেগম (৬২) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর লাশ ডেল্টা জুটমিলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কাল রোববার বাদ মাগরিব ঢাকার বসুন্ধরার নিজ বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি ডেল্টা জুটমিলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম আবদুর রবের স্ত্রী। বিজ্ঞপ্তি।সাইফুল ইসলামজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সাইফুল ইসলাম গতকাল শুক্রবার সকালে শহরের রেলবাজার পাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ শহরের রেলপাড়া জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মো. শহীদুল্লাহমুক্তিযোদ্ধা ও চিকিৎসক মো. শহীদুল্লাহ (৬০) রাজধানীর একটি হাসপাতালে ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা এবং বাদ জোহর মহাখালীর নিউ ডিওএইচএস মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।বকুল রানী হাওলাদারনড়াইল ও বরগুনা জেলার সাবেক জেলা প্রশাসক বাবু হরেন্দ্র নাথ হাওলাদারের স্ত্রী বকুল রানী হাওলাদার (৭২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৭ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার বামনখান গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। বিজ্ঞপ্তি।