শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম আনোয়ারুজ্জামানতিতাস গ্যাস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম আনোয়ারুজ্জামান (পারভেজ) ৯ নভেম্বর শুক্রবার পবিত্র হজ পালন শেষে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্বা নগরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁকে মক্বা নগরের জান্নাতুল মাওয়ায় দাফন করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী শুক্রবার বারিধারায় মরহুমের নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।জয়তু বেগমপ্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেনের মা জয়তু বেগম (৭০) গতকাল রোববার ভোরে রাজনগর উপজেলার ধাইসার গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। দুপুরে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী ও মৌলভীবাজার প্রেসক্লাবের নেতারা গভীর শোক প্রকাশ করেন। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।