শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহানা ইয়াসমিননেত্রকোনার আনসার ও ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেনের স্ত্রী শাহানা ইয়াসমিন (৪৮) গতকাল সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ টাঙ্গাইল কবরস্থানে দাফন করা হয়। টাঙ্গাইল থানাপাড়ার বাসায় আগামী বুধবার তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। মাহবুবুল করিম চৌধুরী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল করিম চৌধুরী (৬৯) গত রোববার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ করিমপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি