শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মতিন চৌধুরীস্থাপত্য বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান স্থপতি মো. আবদুল মতিন চৌধুরী (৬৫) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলেমেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। ভোলানাথ দাসসোনালী ব্যাংকের প্রকৌশল বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ভোলানাথ দাস (৭২) ১৪ নভেম্বর বিকেলে ঢাকার কিডনি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কিডনির রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ফরিদপুর অফিস।