শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. অসীম নন্দীচট্টগ্রামের ফতেয়াবাদের চৌধুরীহাটের বিশিষ্ট চিকিৎসক অসীম বিকাশ নন্দী (৭৬) গতকাল রোববার সকাল পৌনে আটটায় স্থানীয় একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে নিজ গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।ফরিদ উদ্দিন মোল্লা কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার বারেয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন মোল্লা গত শুক্রবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গত শনিবার জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়িতে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।মহসীন সরকার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) খিলক্ষেত থানা কমিটির সভাপতি মহসীন সরকার গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।