শোক
হালিমা খাতুনপটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের বাসিন্দা সমাজসেবক মোহাম্মদ গোলাম মোস্তফার মা হালিমা খাতুন (৯৫) বার্ধক্যজনিত রোগে গত ১৭ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।ভাগ্যবতী বড়ুয়াকক্সবাজারের রামু উপজেলার শ্রীকুলের প্রয়াত শচীন্দ্রলাল বড়ুয়ার স্ত্রী শ্রীমতি ভাগ্যবতী বড়ুয়া (৮৫) ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, বুড্ডিস্ট ইয়ুথ ফেডারেশন ও বুড্ডিস্ট উইমেন্স ফেডারেশন। বিজ্ঞপ্তি।এস এম আজগর আলীএস এম আজগর আলী (৭০) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) যুগ্ম মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. হাফিজুর রহমানের বাবা। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।মোশতারী চৌধুরীরাজশাহীর খাদেমুল ইসলাম গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোশতারী চৌধুরী (৬৫) গত রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত মোশতারী চৌধুরী গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সদস্য ও রাজশাহী অঞ্চলের সেক্রেটারি ছিলেন। বিজ্ঞপ্তি।মেহেরুন্নেছাময়মনসিংহের মুক্তাগাছার সাংবাদিক মাহবুবুল আলম রতনের মা মোছা. মেহেরুন্নেছা গত রোববার পাড়াটঙ্গীর নিজ বাসভবনে বেলা ১১টায় ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হূদেরাগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গতকাল রাত আটটায় নিজ বাড়িতে জানাজা শেষে মুক্তাগাছা পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মেহেরুনন্নেছা স্বামী শমশের আলী, চার ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ময়মনসিংহ অফিস।