শোক
খন্দকার হাসনাতবাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, বিসিএস পঞ্চদশ ব্যাচের কর্মকর্তা খন্দকার হাসনাত তারিক গত রোববার রাতে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, পঞ্চদশ ব্যাচ বিসিএস ফোরাম, দিনাজপুরের বন্ধু সংসদ এবং প্রত্যয় দিনাজপুরের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। আলমাস উদ্দীন হাওলাদার১৪ নভেম্বর রাতে ঢাকার গোপীবাগ নিবাসী অধ্যাপক মো. আলমাস উদ্দীন হাওলাদার (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের রামপাল গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। পরিবারের সদস্যরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।