শোক
তাহমিনা বেগমমোসাম্মৎ তাহমিনা বেগম (৭২) ১০ নভেম্বর বাগেরহাটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের সাবেক সভাপতি ও পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক বি এম শহিদুল হকের মা। তাহমিনা বেগম চার ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাহফিরাত কামনা করে আগামী রোববার বাদ আসর তাঁর বড় ছেলে শহিদুল হকের নিজ বাসভবনে (৫৮৬ বায়তুল আমান হাউজিং, আদাবর, মোহাম্মদপুর) মিলাদ মাহফিল হবে। বিজ্ঞপ্তি।মো. সুজন ইসলাম১১তম এসএ গেমসের জাতীয় কারাতে খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. সুজন ইসলাম (৩৪) ১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় আততায়ীর গুলিতে নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ কারাতে ফেডারেশন গভীরভাবে শোকাহত। আজ বেলা চারটার দিকে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরহুমের লাশ পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে রাখা হবে এবং বাদ আসর জানাজা হবে। ক্রীড়ানুরাগী ব্যক্তিদের জানাজায় শরিক হওয়ার অনুরোধ জানিয়েছে কারাতে ফেডারেশন। বিজ্ঞপ্তি।