শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রওশন আরা বেগমপ্রফেসর ডা. রওশন আরা বেগম গত ২২ অক্টোবর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মহাখালীর নিপসমে হসপিটাল ম্যানেজমেন্ট ও পাবলিক হেলথ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে ৩০ নভেম্বর বাদ আসর ইস্কাটনের বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার সব আত্মীয়স্বজন ও গুণগ্রাহীকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর দুই কন্যা জিনাত খান ও নুসরাত খান। বিজ্ঞপ্তি।ডা. নাজমুন নেছাবাগেরহাটের মুনিগঞ্জ এলাকার কাজী ক্লিনিকের স্বত্বাধিকারী চিকিৎসক নাজমুন নেছা (৬০) গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটায় হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বাগেরহাট শাখার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাগেরহাট প্রতিনিধি।