শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে এম মহিউদ্দিন কুমিল্লার বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা এ কে এম মহিউদ্দিন (৭৮) গতকাল শনিবার ভোরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ জোহর দুই দফা জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সদর দক্ষিণ উপজেলার রাজেশপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।