শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজুল হকপদ্মা অয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা মো. আজিজুল হক গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। মঙ্গলবার জানাজা শেষে উত্তরা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। আগামীকাল শুক্রবার বাদ মাগরিব বাড়ি: ৬, রোড: ২, সেক্টর: ১, উত্তরা, ঢাকায় মরহুমের কুলখানির আয়োজন করা হয়েছে। - বিজ্ঞপ্তি।গাজী রইছর রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর জাতীয় পার্টির সভাপতি, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী, চান্দিশকরা গ্রামের গাজী রইছর রহমান (৫২) মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে গতকাল বুধবার ঢাকার বারডেম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, রেলপথমন্ত্রী মুজিবুল হক গভীর শোক প্রকাশ করেছেন।—চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।