শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবাইদুল হকসাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা এম ওবাইদুল হক (৮৪) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ধান-মন্ডিতে মেয়ের বাসভবনে ইন্তে-কাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। কাল রোববার বাদ আসর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।ভদন্ত নিত্যানন্দ স্থবিরচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী সার্বজনীন ধর্মানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত নিত্যানন্দ স্থবির ৫ আগস্ট শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ শনিবার দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।