শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারুল আবেদীনআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ারুল আবেদীন (৯০) গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের কুলখানি গুলশানের আজাদ মসজিদে কাল শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।এ এস এম আব্দুল হাদী ভূঁইয়াফেনী পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক এ এস এম আব্দুল হাদী ভূঁইয়া (৮৮) গত মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার ফেনীর জগৎপুর ভূঁইয়াবাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।ফেরদৌস মহল বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হকের মা ফেরদৌস মহল (৮৬) গতকাল বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে পেট্রোবাংলা ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।