শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোতাহার উদ্দিন হাওলাদারবরিশালের উজিরপুর উপজেলার জল্লা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মোতাহার উদ্দিন হাওলাদার (৯০) গত বৃহস্পতিবার রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দৈনিক ইনকিলাব-এর নিজস্ব প্রতিবেদক হাসান-উজ-জামানের বাবা। বিজ্ঞপ্তি।কবির আহমেদজাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আরিফুল কবিরের বাবা কবির আহমেদ গত বুধবার চট্টগ্রামে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বিজ্ঞপ্তি।