শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজবাহউদ্দিন আহমেদকিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন আহমেদ (৮২) গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, নয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালক মো. মশিউর রহমানের বাবা। বিজ্ঞপ্তি।আবু তাহেরফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের (৬৭) গতকাল রোববার সকালে কোলাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী মনির উদ্দিন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মিরপুর থানা আহ্বায়ক কমিটির সদস্য মনির উদ্দিন (৫৫) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জেএসডির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।