শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী মো. গিয়াসউদ্দীনমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট কাজী মো. গিয়াসউদ্দীন (৬৭) গত শুক্রবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। কাল সোমবার বাদ জোহর তাঁর পল্লবীর বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। নির্মলেন্দু ধরসাবেক বিচারপতি নির্মলেন্দু ধর (৬৩) গতকাল শনিবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের নেতারা গভীর শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।খোরশেদ আরা বেগম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা গ্রামের মরহুম ওবায়দুর নূর চৌধুরীর স্ত্রী খোরশেদ আরা বেগম (৬৭) গত শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ রোববার নিজ বাড়িতে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।