শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াজেদ আলীমুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন (অব.) ওয়াজেদ আলী (৬৮) বীর প্রতীক রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর মোল্লাকান্দি গ্রামে গতকাল সোমবার জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তিগুলজার হোসেনফরিদপুর জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক গুলজার হোসেন (৭৩) গতকাল সোমবার ভোরে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। চুনাঘাটা মসজিদ-মাদ্রাসা মাঠে গতকাল বাদ জোহর জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ফরিদপুর অফিস