শোক
এনামুল হকজাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক কুষ্টিয়ার খোকশা উপজেলার শোমসপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক (৭২) গত বুধবার রাজধানীর শ্যামলীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মরহুমের কুলখানি কাল রোববার তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। সরাফত ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বামটিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সরাফত ইসলাম (৬৫) গত বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় বামটিয়া গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।শাহাদত হোসেনবরিশাল নগরের কাশিপুর বিহঙ্গল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন (৭০) ৩ জুলাই ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বরিশাল অফিস।শুকুরন নেছাফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের বাসিন্দা শুকুরন নেছা (৯৬) গত বুধবার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।