শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারুল ইসলামরাজধানীর কলা-বাগানের বাসিন্দা মো. আনোয়ারুল ইসলাম (৮৩) ৫ জুলাই রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর রুহের মাগফিরাতের জন্য ১৩ জুলাই মরহুমের বড় ছেলের লালমাটিয়ার বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। মাসুদা খাতুন চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মাসুদা খাতুন (৩১) গত শুক্রবার জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার সকালে জানাজা শেষে তাঁর লাশ ডিহিপাড়া কবরস্থানে দাফন করা হয়। তিনি স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল হান্নানের মেয়ে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।