শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস. ধর্মপাল মহাথের বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘনায়ক এস ধর্মপাল মহাথের (৮০) থাইল্যান্ডের ব্যাংককে শ্রীরাজ হাসপাতালে গতকাল সোমবার সকালে মৃত্যুবরণ করেন। এই ধর্মগুরু ১৯৯৮ সালে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৭তম সংঘনায়ক পদে অধিষ্ঠিত হন। তিনি ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রামের পটিয়া উপজেলার পিঙ্গলা গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তিআবদুল জলিল তালুকদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল জলিল তালুকদার (৮০) গত রোববার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গত রোববার বিকেলে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধিহাসান রুমীখুলনার মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় হাসান রুমী (৭১) স্থানীয় একটি হাসপাতালে গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্ল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মরহুমের বাড়িতে আজ মঙ্গলবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা