শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারজানা আফরোজরাজধানীর গোলা-পবাগের বাসিন্দা ও বিশিষ্ট আইনজীবী এস কে আবদুল মালেকের স্ত্রী ফারজানা আফরোজ (৫৩) গত সোমবার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি। মোখলেছুর রহমান দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক জয়পুরহাট জেলা সংবাদদাতা মোখলেছুর রহমান (৬৮) গতকাল ভোরে শহরের মাড়োয়ারী পট্টির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি।