শোক
মো. আবদুস সহিদ ইসহাক
কুমিল্লা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. আবদুস সহিদ ইসহাক (৮১) গতকাল বুধবার ভোরে নগরের নানুয়া দিঘির পাড়ের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নগরের নবাববাড়ি মাঠে প্রথম জানাজা এবং বাদ আসর কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
মৃন্ময় দাস মজুমদার
নওগাঁর কৃতী সংগীতশিল্পী ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মৃন্ময় দাস মজুমদার (৫৬) গত মঙ্গলবার নিজ বাসভবনে অসুস্থ হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কালিতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।