শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসনে আরা বেগম জামালপুরের সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফের স্ত্রী হোসনে আরা বেগম (৫১) গতকাল বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।শান্তি রানী দাস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর গ্রামের বাসিন্দা শান্তি রানী দাস (১০৫) গতকাল বুধবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পারিবারিক মন্দিরের পাশে তাঁর শেষকৃত্য হয়। তিনি বিটিভির ফরিদপুর প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মন্টু দাসের মা। ফরিদপুর অফিস।